ছাত্র জীবনে টাকা উপার্জনের মাস্টার মাইন্ড |
ছাত্র জীবনে টাকা উপার্জনের একশো একটি উপায় আছে | এ নিয়ে পুরো একটা বই লেখা যায় | আমি আজকের ব্লগে উল্লেখযোগ্য কয়েকটি উপায় লিখব | যেগুলা খুব সহজে তুমি শুরু করতে পারো | আর এগুলা শুরু করতে তোমার এক টাকাও লাগবে না |
টিউশনি:-
ছাত্র জীবনে টিউশনি করেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে | টিউশনের সবচেয়ে মজার বিষয় হলো টাকা উপার্জনের পাশাপাশি নিজেকেও ঝালিয়ে নেওয়া যায় | কেননা তুমি যখন তোমার ছাত্র-ছাত্রীকে কোন কিছু শেখাতে যাবে, তখন তোমার আগে সেই জিনিসটি একবার দেখে যেতে হবে | এভাবে অনেক বেসিক জিনিস মজবুত করে নেয়া যায় | কারন আমাদের পড়াশোনার সময় কোন না কোন টপিকে আমাদের গ্যাপ থেকেই যায় | টিউশনি করলে সেগুলা শিখে নেওয়া যায় | টিউশনির উপকারিতা তো বুঝলে এখন প্রশ্ন হল এই টিউশনি পাবে কোথায় |
উত্তর হচ্ছে:
তোমার যে বন্ধু টিউশনি করে তাকে ধরো | আমার জীবনের বেশিরভাগ টিউশনি আমার বন্ধুরা দিয়েছে | কেননা যারা একবার টিউশনি করা শুরু করে তাদের কাছে অনেক টিউশনি আসে | কিন্তু সময়ের কারণে তারা সব করতে পারে না | তখন তারা তাদের বন্ধুদের সেগুলা দিয়ে দেয় | তুমি যখন শুরু করবে তোমার কাছে অনেক টিউশনে আসবে | তুমিও তখন তোমার বন্ধুদের দিতে পারবে | তাই এখনই খুঁজে বের করো তোমার সেই বন্ধুকে |
তোমার আম্মুকে বলো হ্যাঁ তোমার আম্মু | কারণ মায়েরা যখন আড্ডা দেয় সেখান থেকেও টিউশনির অফার পেতে পারো | আমার আম্মু আমার প্রথম টিউশনি জোগাড় করে দিয়েছিল |
ফেসবুকের কিছু গ্রুপ আছে তাদেরও হেল্প নিতে পারো | তারা কিছু টাকার বিনিময়ে তোমাকে টিউশনি খুঁজে দেবে | মজার বিষয় হলো তোমাকে আগে থেকে তাদের টাকা দিতে হবে না | টিউশনি পেলে প্রথম মাসের সম্মানী থেকে তাদের কিছু অংশ দিতে হয় | আমার অনেক বন্ধু এইভাবে তাদের শুরুটা করেছিল | যখন তুমি বেশ কিছু টিউশনি করে ফেলছো ঠিক তখনই তোমার কাজ হবে এলাকার কোচিং সেন্টারগুলোতে খোঁজ নেওয়া | তারা যখনই কোন শিক্ষক নিয়োগ দেবে সাথে সাথে আবেদন করে ফেলবে | কেননা কোচিং সেন্টারে তুমি প্রতি ঘন্টার জন্য সম্মান পাবে যা তোমার বাসায় গিয়ে টিউশনির ক্ষেত্রে অসম্ভব | এতে তোমার উপার্জন দ্বিগুণ হবে |
টুকটাক ডিজাইন:
টুকটাক ডিজাইন বলতে আমি একদম বেসিক ডিজাইন কে বুঝিয়েছি | তুমি ডিজাইনের বেসিক কিছু জিনিস শিখে শুরু করে দিতে পারো টাকা উপার্জন | এর জন্য তোমার অনেক দামি কম্পিউটার লাগবে না | তুমি তোমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে টুকটাক ডিজাইন শুরু করে দিতে পারো | CANVA নামের একটি অ্যাপ আছে | এই অ্যাপ দিয়ে শুরু করতে পারো টুকটাক ডিজাইন | আর হ্যাঁ এই অ্যাপের কাজ শিখতে ইউটিউব মামা তো আছেই | ক্যানভার হাজারটা টিউটোরিয়াল আছে youtube মামার কাছে | আজই ইন্সটল করে ফেলো CANVA অ্যাপসটি আর শুরু করে দাও CANVA শেখা | ক্যানভার কাজ তো শিখলে এবার এসব কাজ পাবে কি করে | ফেসবুকে প্রচুর গ্রুপ আছে যারা টুকটাক ডিজাইনার খোঁজে | তোমার প্রথম কাজ হচ্ছে সবগুলা গ্রুপে যোগ দেওয়া | যখনই এমন টুকটাক ডিজাইনের পোস্ট দেখবে তখনই পোস্ট দাদাকে সুন্দর করে মেসেঞ্জারে নক করো | তাকে তোমার পূর্বের কিছু ডিজাইন দেখাও | তবে একটা জিনিস অবশ্যই মাথায় রেখো তোমার টার্গেট হবে যারা টুকটাক ডিজাইন খুঁজতে তারা | যারা প্রফেশনাল ডিজাইন খুঁজছে তারা নয় | আবেগে আবার প্রফেশনাল ডিজাইন করতে যেওনা | পরে দেখবে কাজ তো করতে পারবেই না | সামনে তোমাকে আর কেউ কাজও দিবে না | আমার ছাত্র জীবনে অনেক টাকা আমি এই টুকটাক ডিজাইন করে উপার্জন করেছি |
ইজি ভিডিও এডিটিং:
বেসিক ভিডিও এডিটিং করেও তুমি টাকা উপার্জন করতে পারো | এবার আসি ইজি বলতে কত ইজি সেটা বুঝাই | বেসিক এডিটিং বলতে আমরা সাধারণত একটি ভিডিওর কিছু অংশ কাটা বা জোড়া লাগানো কে বোঝাই | অথবা কোন একটা মিউজিক অ্যাড করা এমন সহজ তর কাজকে বুঝাই | এই কাজগুলা করতে তোমার গ্রাফিক্স কার্ড সহ কম্পিউটার প্রয়োজন হবে না | তুমি তোমার হাতে থাকা ফোনে করে ফেলতে পারবে | INSHOT নামের একটি অ্যাপস আছে এই অ্যাপস দিয়ে তুমি শুরু করতে পারো ইজি ভিডিও এডিটিং | আর এই অ্যাপের কাজ শিখতে ইউটিউব মামাতো আছেই | কাজ শেখা হলে শুরু কর কাজ খোঁজ | টুকটাক ডিজাইনের মত গ্রুপের মাধ্যমে তুমি এই ইজি ভিডিও এডিটিং এর কাজ খুঁজে পেতে পারো | আমি আমার ছাত্র জীবনে অনেক কাজ করছি এই অ্যাপস দিয়ে | এমনকি এখনো অনেক ভিডিও আমি INSHOT অ্যাপ দিয়ে করে ফেলি |
PRO TIPS:
টুকটাক ডিজাইন ও ইজি ভিডিও এডিটিং এর জন্য তুমি তোমার ফেসবুক প্রোফাইল বা প্রেস কে কাজে লাগাতে পারো | যখনই নতুন কিছু শিখবে প্রোফাইল বা পেজে শেয়ার করবে | এতে তোমার পার্সোনাল ব্র্যান্ডিং হবে অর্থাৎ মানুষজন জানবে তুমি কি কর | এতে দেখবে অনেক মানুষ তোমাকে কাজের জন্য নক করবে |
উপরের তিনটি পদ্ধতিতে যে কোন একটি দিয়ে তুমি খুব সহজে টাকা উপার্জন শুরু করতে পারো | এর জন্য তোমার এক টাকাও লাগবে না | এছাড়া আরো অনেক মাধ্যম আছে যার মাধ্যমে তুমি টাকা উপার্জন করতে পারবে, যা অন্য কোন ব্লগে আরো বিস্তারিত আলাপ করব |
0 Comments